,                              সদ্য সংবাদ:

বুধবার, ২৭ মে, ২০১৫

দোয়ারাবাজারে শিক্ষার্থীর সাথে অসাদাচরণের দায়ে দোকানি আটক

দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজারে ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থীর সাথে যৌন হয়রানী মুলক অসাদাচারণের দায়ে এক দোকানিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থী টেংরাটিলা-শান্তিপুরগ্রামের পয়েন্টে জামাল উদ্দিনের দোকানে খরচ আনতে গেলে এ ঘটনাটি ঘটে। আটককৃত জামাল উদ্দিন (৩৫) সুরমা ইউনিয়নের কইয়াজুড়ি গ্রামের আবু তাহেরের পুত্র।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি সেলিম নেওয়াজ বলেন, ওই শিক্ষার্থী দোকানে গেলে দোকানি জামাল উদ্দিন তাকে জড়িয়ে ধরে। এ ঘটনায় মেয়ের অভিভাবকরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। আটকৃত দোকানির পিতা আবু তাহের জানান, আমার ছেলে নির্দোষ। তাকে অহেতুক হয়রানি করার জন্য ঘটনাটি সাজানো হয়েছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন