,                              সদ্য সংবাদ:

সোমবার, ২৫ মে, ২০১৫

ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র_পদে প্রার্থী নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা

শিল্প নগরী ছাতক
পৌরসভানির্বাচনের আর মাত্র ৪ মাস বাকী ।
নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ছাতকজুড়ে সাধারন ভোটারদের মধ্যে প্রার্থীতা নিয়ে চলছে কানাঘুষা ।
আওয়ামীলীগ বিএনপির প্রার্থীর পাশাপাশি এবার মেয়র পদে প্রার্থী দিতে পারে জামায়াত ।

এমন আলোচানয় এখন সরগরম ছাতক শহর ।
ছোট্ট চা স্টল থেকে শুরু করে সব জায়গায় চলছে আলাচনা পর্যালোচনা ।
এদিকে ছাতক শিল্প সমৃদ্ধ অঞ্চল হিসেবে দেশের যে কোন পৌরসভা থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক
ভাবে ছাতক পৌরসভার আলাদা গুরুত্ব বহন করে বিধায় ছাতক পৌরসভার দিকে চোখ রয়েছে সবার ।

স্থানীয় সূত্রে জানা যায়,পৌরসভা প্রতিষ্টার পর থেকে এখানে আওয়ামীলীগের প্রার্থীরা বিজয়ী হয়ে
আসছেন ।

আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু ছাতক পৌরসভার প্রথম চেয়ারম্যান ও
আবুল কালাম চৌধুরী টানা ২ বার পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে এখন পর্যন্ত দায়িত্ব পালন
করছেন ।


ছাতকের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে আলাপকালে জানাযায়, আওয়ামীলীগ থেকে সাবেক পৌর
চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু,যুবলীগ নেতা খোকন চৌধুরী ও আওয়ামীলীগ নেতা আাবুল কালাম চৌধুরী প্রার্থী হচ্ছেন ।
আর বিএনপি থেকে প্রথম নির্বাচনে বিএনপি নেতা মাহফুজ শিপলু প্রাথীৃ হলেও পরাজিত হয়ে তিনি লন্ডনে পাড়ি জমান । তবে বিএনপি নেতা আফসার আহমদ প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে ।
এদিকে জামায়াত একটি সূত্র জানিয়েছে, পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিতে পারে জামায়াত, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তা প্রমান হয়েছে ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন