,                              সদ্য সংবাদ:

সোমবার, ২৫ মে, ২০১৫

তবলায় জাতীয় প্রতিযোগিতায় অরিজিতের সাফল্য

সুনামগঞ্জ: সুনামগঞ্জের সর্বকনিষ্ঠ তবলাবাদক অরিজিৎ ঘোষ চৌধুরী তবলা বাজিয়ে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। শুক্রবার (২২ মে) ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশ নেয় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিশু-কিশোরেরা। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় এবছর 'ক' বিভাগে তবলাবাদনায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করলো অরিজিৎ। এর আগে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেবার সুযোগ হয়েছিল তার। অরিজিৎ ঘোষ চৌধুরী সুনামগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অলক ঘোষ চৌধুরী ও শ্রাবন্তী পুরকায়স্থের বড় ছেলে। সে শহরের সৃজন বিদ্যাপীঠ স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। অরিজিতের এমন সাফল্য আনন্দিত তার মা-বাবা ও পরিবারের সদস্যরা। অরিজিতের মা শ্রাবন্তী পুরকায়স্থ জানান, ছোটবেলায় মাত্র ১৯ মাস বয়স থেকেই সে তবলা বাজাচ্ছে। এতে তার খুব আগ্রহ। এখন সে সুনামগঞ্জের স্পন্দন সংগীত বিদ্যালয়ের ওস্তাদ বাবুল আচায্যের্র কাছে নিয়মিত তালিম নিচ্ছে। শ‌নিবার (২৩ মে) বিকাল সাড়ে ৩টায় ঢাকায় বাংলাদেশ শিশু একা‌ডেমি মিলনায়ত‌নে ম‌হিলা ও শিশু বিষয়ক প্র‌তিমন্ত্রী মেহের আফরোজ চুমকি অরিজিৎ ও অন্যান্য বিজয়ী‌দের হাতে পুরষ্কার তোলে দেবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন