,                              সদ্য সংবাদ:

বুধবার, ২৭ মে, ২০১৫

দোয়ারাবাজারে নদী পাড়ি দিতে গিয়ে যুবক নিখোঁজ

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে নদী পাড়ি দিতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর গ্রামের মৃত আরব আলীর পুত্র চার সন্তানের জনক মবশ্বির আলী। মাছ ধরার জালসহ বিভিন্নভাবে অনেক খোজাখুজির পর রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত তার কোনো সন্ধান মিলেনি।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে গরুসহ স্থানীয় খরস্রোতা চেলা নদী পাড়ি দেয়ার সময় গরু সাঁতরিয়ে তীরে উঠলেও মবশ্বির আলী তীরে উঠতে পারেনি। তার পরিবারে এখন শোকের মাতম চলছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন