সিলেট নগরীতে ব্যাটারী চালিত অবৈধ রিকশার বিরুদ্ধে
সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে অভিযান শুরু
করেছে। বুধবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া অভিযানে ২৮টি রিকশার ব্যাটারী জব্দ
ও চালকদের জরিমানা করা হয়েছে।জানা গেছে, ব্যাটারী চালিত অবৈধ
রিকশার বিরুদ্ধে বুধবার বিকাল ৩টায় নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে
অভিযান শুরু করে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
সন্ধ্যা পর্যন্ত চলে অভিযান। এ সময় ব্যাটারী চালিত রিকশা আটক করে ২৮টি
রিকশার ব্যাটারী খুলে নেওয়া হয়। এছাড়াও ৭টি রিকশাকে ১০০ টাকা করে জরিমানা
করা হয়। এদিকে এই অভিযান চলাকালে নগরীর সুরমা মার্কেট থেকে
বন্দরবাজার পর্যন্ত ফুটপাত থেকে হকারও উচ্ছেদ করা হয়। এসময় হকারদের বিভিন্ন
স্থাপনাও জব্ধ করা হয়।ব্যাটারী চালিত অবৈধ রিক্সার বিরুদ্ধে যৌথ
অভিযান অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে নগরীর অন্যান্য স্থানেও চলবে বলে
জানানো হয়েছে। -
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন