দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলার দেহালীয়া ইউনিযনের উন্মুক্ত
বাজেট ঘোষনা করা হয়েছে । সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর
প্রাঙ্গণে ইউ,পি চেয়ারম্যানর আলহাজ্ব মো. আব্দুল জলিল এর সভাপতিত্বে ইউনিয়ন
ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বজলরু রহমান ও নুর হোসেন মোহাম্মদ আব্দুল্লার
যৌথ পরিচালনায় বেসরকারী সংস্থা ইরা শরিক প্রকল্পের সহযোগীতায় ২০১৫-১৬অর্থ
বছরের উন্মুক্ত বাজেট পেশ করেন ইউ,পি সচিব চিত্তরঞ্জন চক্রবর্তী।
মোট বাজেট ধরা হয়েছে ৯৪লাখ ৫৪হাজার টাকা। ব্যায় ধরা হয়েছে ৮৬লাখ ৭২হাজার ৫০০শত টাকা। বাজেট সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউ,পি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল এছাড়া বক্তব্য রাখেন শামীমুল ইসলাম-শামীম,এফআইভিডিবি(সিফরডি) উপজেলা ম্যানাজার মিঠু দাস,ইরা শরিক প্রকল্পের ফিলড ফ্যাসিলেটর কুহেলিকা আরেং,ইউ,পি সদস্য যুবরাজ আহমদ, সানুর আলী,আনোয়ার হোসেন,আফিজ আলী,নানু মিয়া,আব্দুর রাজ্জাক, আব্দুল মতিন,সংরক্ষিত মহিলা সদস্যা দিলরুবা বেগম,মায়া রানী অধিকারী,মীরা রানী নাথ,সিফরডির ইউনিয়ন কো-অর্ডিনেটর আমজাদ আলী,ইরা রুরাল ওয়াসের ইউ,এফ সুরজিৎ সুত্রধর,জাহেদা আক্তার ফাল্গুনী প্রমুখ।
এবারের বাজেট শিক্ষা ও দারিদ্র বিমোচনের উপর গুরোত্ব আরোপ করা হয়েছে।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন