ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসায়ি প্রতিষ্ঠানের কাছ
থেকে ১৩হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার সকালে শহরে ভোক্তা
সংরক্ষণ অধিকার সিলেটের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ অভিযান পরিচালনা
করেন।
মেয়াদ উত্তির্ন মালামাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রির অপরাধে শহরের মাহাদী ফার্মেসী থেকে ১হাজার, রাজধানী হোটেল থেকে ২হাজার ৫শ’, আতিক তান্দুরী থেকে ২হাজার ৫শ’, সেবা ফার্মেসী থেকে ৩হাজার, নাইস ফার্মেসী থেকে ২হাজার ৫শ’, আলমাছ হোটেল থেকে ১হাজার ৫শ’ ও নীপা ফার্মেসী থেকে ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ছাতক থানার এসআই অমিতাভ দাস তালুকদার অভিযানের সাথে ছিলেন।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন