কলমপ্রস্তাবিত বেতন, স্কেলে টাইমস্কেল এবং সিলেকশন গ্রেড বহাল রাখা সহ ১১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলার শাখার উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় সংগঠনের শিক্ষক ও শিক্ষিকারা শহরের পিটি আইয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলার শাখার আহবায়ক মোহাম্মদ হারুণ রশিদের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য ও সহকারী শিক্ষক বিপ্লব দাসের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক প্রনব দাস মিটু, বেনু রঞ্জন মজুমদার,লুৎফুর রহমান,হেলাল আহমদ,আতাউর রহমান তালুকদার,মোঃ রজব আলী,অনন্ত তালুকদার,পিকু দাস,জামিলা বিনতে আহমদ পারভিন,
রুখসানা ইয়াছমিন,সম্পা তালুকদার,অমিতাব রায় ও প্রিয়া প্রমুখ। বক্তারা বলেন, প্রস্তাবিত বেতনস্কেলে, টাইমস্কেল এবং সিলেকশন গ্রেড বহাল রাখা,প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করে প্রধান শিক্ষকদের একধাপ নীচে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারত,সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ করে শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ প্রদান সহ সহকারী শিক্ষকদের ১১ দফাসহ সকল ন্যায্য দাবী বাস্তবায়নের জন্য সরকারের নিকট দাবী জানান। পরে শিক্ষক মন্ডলীর সদস্যরা জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের মাধ্যমে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্মারকলিপি প্রদান করেন
প্রতিবেদক

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন